এহইয়াউ উলুমিদ্দীন - প্রথম অধ্যায় - প্রথম পরিচ্ছেদ - জ্ঞান, জানার্জন ও জ্ঞানদানের মাহাত্ম্য
پشيم الله الرحمن الرحيم কোরআন মজীদে জ্ঞানের মাহাত্ম্য সম্পর্কিত আয়াতসমূহ এই ঃ আল্লাহ তা'আলা বলেন - ফেরেশতাকুল ও মধ্যপন্থী আলেমগণ সাক্ষ্য দিয়েছেন যে, আল্লাহ ছাড়া কোন উপাস্য নেই। এই আয়াতে আল্লাহ তাআলা প্রথম পর্যায়ে নিজের সত্তা, দ্বিতীয় পর্যায়ে ফেরেশতাকুল এবং তৃতীয় পর্যায়ে জ্ঞানীদের কথা উল্লেখ করেছেন। জ্ঞানের শ্রেষ্ঠত্ব, মাহাত্ম ও মৌলিকতা বুঝার জন্যে এতটুকুই যথেষ্ট। আল্লাহ আরও বলেন যারা বিশ্বাসী এবং যাদেরকে জ্ঞান দান করা হয়েছে, আল্লাহ তা'আলা তাদের মর্তবা অনেক উঁচু করে দেন। হযরত ইবনে আব্বাস (রাঃ) বলেন- সাধারণ মুমিনদের মর্তবা অপেক্ষা জ্ঞানী মুমিনদের মর্তবা সাতশ স্তর বেশী হবে এবং প্রত্যেক দুস্তরের দূরত্ব হবে পাঁচশ’ বছরের সমান। আল্লাহ পাক আরও বলেন “জিজ্ঞেস করুন, যারা জ্ঞানী এবং জ্ঞানহীন, তারা কি সমান হতে পারে?” “বান্দাদের মধ্যে একমাত্র আলেমরাই আল্লাহ্ তা'আলাকে ভয় করে।” "বলে দিন, আল্লাহ এবং কিতাবের জ্ঞানে জ্ঞানীরা আমার ও তােমাদের মধ্যে সাক্ষ্যদাতারূপে যথেষ্ট।" "যার কাছে কিতাবের জ্ঞান ছিল, সে বললঃ আমি তাকে এনে দিচ্ছি।" এতে ব্যক্ত করা হয়েছে সে লাে...